নকল করা যেন কিছু ছাত্রের জন্মগত অধিকার। আর এই আধিকারে হস্তক্ষেপ করায় সেই পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালাল বেশ কিছু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার বিকেলে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা জেলার সামসীর এগ্রিল উচ্চ বিদ্যালয় চত্বরে।
জানা গিয়েছে সামসীর এগ্রিল উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার আসন পরেছিল রতুয়া হাই স্কুলের। বুধবার ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিন। আর এই শেষ দিনে বাইলোজি ও রাষ্ট্র বিঞ্জানের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষায় বেশ কিছু ছাত্রদের নকল করতে বাঁধা দেয় শিক্ষকরা। সেই সময় ছাত্ররা কিছু না বললেও পরীক্ষা শেষ হতেই শুরু হয় স্কুলকে লক্ষ করে ইঁট বৃষ্টি ও ভাঙচুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সামসি ফাড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। যদিও এদিনের এই ঘটনায় বেশ কিছু ছাত্র তাদের শিক্ষার গুনগত মানের পরিচয় দিয়ে গেল সামসীর এগ্রিল উচ্চ বিদ্যালয়। তাদের জন্যই জেলা সহ সারা রাজ্যে নাম উঠে এলো রতুয়া হাই স্কুলের।
এদিনের এই ঘটনা প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক তাপস বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে। সেখানে দুই স্কুলের তরফে জবাব তলব করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wJbQbURhZ5Y