মালদা

মালদার নারায়ণপুরের প্রায় ৮৩.৬৭ কিলো মিটারের রাস্তার শুভ উদ্বোধন, ১৬ লক্ষ টাকা ব্যয়ে

"রাস্তাই আমাদের আস্থা"-এই মানসিকতা নিয়ে রাজ্য সড়ক দিবস পালন হল রাজ্য জুড়ে। জানা যায়, নদীয়া জেলা থেকে মুখ্যমন্ত্রীর গ্রামীণ সড়ক উন্নয়নে ৩২৫ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার রাস্তার উদ্বোধন করেন। এই অনুসারে পুরাতন মালদার নারায়ণ পুরে ১৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। এর উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাধিপতি সরলা মুরমু, পঞ্চায়েত সভাপতি সুবোধ চৌধুরী, বি ডি ও নরত্তম বিশ্বাস। এছাড়াও স্থানীয় এলাকাবাসী। সড়ক উদ্বোধনে এলাকাবাসিরা খুশি প্রকাশ করেছে।
    বি ডি ও নরত্তম বিশ্বাস জানান, নদীয়া জেলা থেকে মুখ্যমন্ত্রীর গ্রামীণ সড়ক উন্নয়নে ১২ হাজার রাস্তার উদ্বোধন করছেন, তারি একটা অংশ ৩৪ নং থেকে মালিগ্রাম পর্যন্ত রাস্তার, এছাড়াও পুরাতন মালদার নারায়ণপুরের প্রায় ৮৩.৬৭ কিলো মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UCy8Q8_7Ryc