মালদা

মালদার দেশবন্ধু চিত্তরঞ্জন পুর বাজার ব্যবসায়ী সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ

দেশবন্ধু চিত্তরঞ্জন পুর বাজার ব্যবসায়ী সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যদের নিয়ে ব্যবসায়ী সমিতির নিজস্ব সভাকক্ষে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সাধারণ সভার।জানা যায়, এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ দেশবন্ধু চিত্তরঞ্জন পুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই সাধারণ সভায় বিগত ও আগামী ২০১৬-২০১৭ সালের আয়-ব্যায়ের হিসাব পেশ ও আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এর পাশাপাশি জিটিএস সংক্রান্ত বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয়।