মালদা

জেলা শাসকের উদ্যোগে " মিশন জিরো পপি " আওতাভুক্ত বৈঠক অনুষ্ঠিত হল মালদায়

মঙ্গলবার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এর উদ্যোগে ও আবগারি দপ্তরের সাহায্যে আয়োজিত হয় একটি বৈঠক। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার
অর্ণব ঘোষ, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও, উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিকরা, কৃষি দপ্তরের জেলা আধিকারিকরা, জেলা পুলিশ প্রশাসন সহ আরও অনেকে। জেলায় অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার বার গ্রহন করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সেই সমস্ত পদক্ষেপ গ্রহন করাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে আজ আলোচনা করা হয়। 

        জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, ২০১৬ সালের নভেম্বর মাসে পথ চলা শুরু হয়েছিলো অবৈধ পোস্ত চাষ বন্ধ করার লক্ষ। ঠিক
একই ভাবে ২০১৭ সালের পয়লা নভেম্বর থেকে শুরু করা হয়েছে অবৈধ পোস্ত চাষ বন্ধ করার অভিযান। গ্রহন করা হয়েছিলো বেশকিছু পদক্ষেপ।  

        জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, অবৈধ পোস্ত চাষ বন্ধ করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহন করা হয়েছে তা অনেকটাই সফল
হয়েছে। ধীরে ধীরে প্রচুর মানুষকে এই কাজের আওতায় আনা হয়েছে। আর সুন্দর ভাবে এই কাজ এগিয়ে যাচ্ছে।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/5Z7e0g-GL3Q