রেল লাইনের ধার থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য রবিবার সকালে মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকার রেল লাইনের ধার থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওই গৃহবধূকে বাড়িতে খুন করে ফেলে দেওয়া হয় রেললাইনের ধারে। যার কারনে রেলে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দেহটি। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গৃহবধূর স্বামী সুশীল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ঘটনায় ধৃত সুশীল মণ্ডলকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
এঘটনায় ধৃত সুশীল মণ্ডল তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ স্বীকার করে বলেন, স্ত্রী তার কথা শুনতনা যার কারনে তিনি তাকে ইট দিয়ে আঘাত করেন ও সেখান থেকে চলে যান। কিন্তু কে তাকে রেল লাইনে ফেলে আসে সেটা তিনি জানেন না বলে দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zwD7QT5QkbI