মালদা

গাজোলের পর ফের ভিন রাজ্যের কাজে গিয়ে মৃত্যু হল পুরাতন মালদার এক মাধ্যমিক পরীক্ষার্থীর

গাজোলের পর ফের ভিন রাজ্যের কাজে গিয়ে মৃত্যু হল পুরাতন মালদার এক শ্রমিকের। বৃহস্পতিবার সকালে ওই শ্রমিকের নিথর দেহ বাড়ি ফিরে এলে শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদার বরকোল গ্রামে।

        ভিন রাজ্যের কাজে গিয়ে গাজোল এলাকার শ্রমিকের নিথর দেহ ফিরে আসার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই ফের পুরাতন মালদার এক শ্রমিকের নিথর দেহ ভিন রাজ্য থেকে ফিরে এলো মালদা জেলায়। জানা যায়, চলতি মাসের আট তারিখে পুরাতন মালদার মহিষ বাথানি অঞ্চলের বরকোল গ্রামের এক যুবক তথা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী মোজামেল হক পেটের টানে পারি দেয় বিহারের গয়ায়। কিন্তু গত দশ তারিখ রাতে শ্রমিকদের খাবার দিতে যাওয়ার সময় ট্রাক্টর দুর্ঘটনায় মোজামেল হক মারা যায়। এই খবর বাড়িতে পৌছাতেই কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। বৃহস্পতিবার ওই শ্রমিক তথা মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ বাড়ি ফিরে এলে শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদার বরকোল গ্রামে।

        যদিও এবিষয়ে এলাকার এক বাসিন্দা আমিনুল হক এলাকায় কাজের অভাবকেই এই ঘটনার জন্য দায়ী বলে জানান। সেই সঙ্গে এই দুঃস্থ পরিবারকে সাহায্য করার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3Hm2flZUJ8M