চাঁচল থানার সরূপগঞ্জ গ্রামের বাসিন্দা সাকের আলি(৩০)। গত ৫ বছর আগে ভিন রাজ্যে যায় কাজ করতে রাজস্থানের জয়পুরে। সেখানে শক্তিনগর থানা এলাকায় সে থাকত এবং প্যান্ডেলের কাজ করত। গতকাল পাঁচটার নাগাদ তার বাড়িতে ফোন আসে সাকের মারা গেছে। তার বাড়িতে রয়েছে মা(আবেদা বিবি), বাবা(গিয়াসাউদ্দিন মণ্ডল) ও তার ভাইরা। পরিবার সুত্রে জানা যায় গত পঞ্চায়েত ভোটে সে বাড়ি এসেছিল এরপর আর বাড়ি আসেনি সে। প্রায় দিন পরিবারের সাথে তার কথা হত। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
জানা গিয়েছে, গতকাল পাঁচটার নাগাদ রাজস্থান থেকে ফোন আসে সাকের মারা গেছে। তার সহকর্মী সাকের এর পরিবারকে জানায়। এদিন সাকেরের ঘড়ের দরজা খুললে দেখা যায় তার রক্তাক্ত দেহ মাটিতে পরে আছে। এরপর খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িরে পরে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ময়না তদন্তের পর গতকাল মৃতদেহটি সহকর্মীর হাতে তুলে দেয় পুলিশ। আরও জানা যায়, এই ঘটনায় সাকেরের সঙ্গে যারা একই ঘরে থাকত তারা এই ঘটনার পর থেকে পলাতক। ঘটনার তদন্তে শক্তিনগর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PuYWYYOQvfs