উত্তরদিনাজপুর

প্রিয় রঞ্জন দাসমুন্সী-কে শ্রদ্ধা জানাতে জেলা কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জে প্রস্তুতি চলছে প্রিয় স্মরনসভা -র

কে জানতো সাবেক পশ্চিম দিনাজপুর জেলার বর্তমানে উত্তর দিনাজপুরে প্রত্যন্ত গ্রাম কালিয়াগঞ্জের শ্রীকলোনীর ছোট বৈদ্য (প্রিয়) আবার ছোট এক জনপদে থেকে ভারতবর্ষের রাজদরবারের পীঠস্থান খোদ দিল্লিতে নিজেকে তার নিজস্ব কারিস্মায় প্রতিষ্ঠিত করবে। ভারত বর্ষের বেশ কয়েকটি গুরুত্ব পূর্ন দপ্তর সামলাবে। এখোন সেই সব অতিত। সকলের বৈদ্য প্রয়াত প্রক্তন কেন্দ্রী মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সী গত ২০ নভেম্বর দিল্লির অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর আগামীকাল শনিবার কংগ্রসের একঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে " প্রিয় স্মরনসভা "। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর কেন্দ্র রায়গঞ্জে তাঁর স্মরনসভা সাধারন মানুষের সভা হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত নিজে সভাস্থল রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে স্মরনসভার প্রস্তুতি খতিয়ে দেখছেন।

    গত ২০ নভেম্বর দিল্লির অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী। পরদিন রায়গঞ্জে ও কালিয়াগঞ্জে তার মৃতদেহ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। আগামিকাল রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্মরনসভার আয়োজন করেছে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। এই স্মরনসভায় আগামীকাল মঞ্চে উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্রসহ একঝাঁক কংগ্রেস নেতা।

    রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, " আমরা কোনও রাজনৈতিক রঙ না দেখে সর্বস্তরের মানুষকে প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্মরনসভায় আমন্ত্রন জানিয়েছি। মাইকে প্রচার ছাড়াও বাড়ি বাড়ি লিফলেট বিলি করে স্মরনসভার প্রচার করা হয়েছে। আশা প্রয়াত জননেতার স্মরনসভায় প্রচুর মানুষের জমায়েত হবে "।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/boqeZnpoQ98