উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, পরীক্ষা খারাপ হওয়ার কারনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক পরীক্ষা কেন্দ্রের ক্লাস রুমে ভাঙ্গচুর চালাল ছাত্ররা। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাশিবাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনা ঘটিয়েছে ছাত্ররা বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। স্কুল সূত্রে খবর শনিবার উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। আর ওই পরীক্ষা কেন্দ্রে আসন পরেছিল মোহনবাটি হাই স্কুল ও কর্ণজোড়া হাই স্কুলের। দুটি ঘরে মোট পরীক্ষার্থী ছিল মোট ৫৫ জন। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্ররা ব্রেঞ্চ ও চেয়ার ভাঙ্গে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা ও কর্নজোড়া ফাঁড়ীর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে খবর।
উত্তরদিনাজপুর