গাজোলের বি.এস.এ ময়দানে একটি স্থানীয় ক্লাবের পরিচালনায় শুরু হয়ে গেল ১৫ তম স্বর্গীয় বসন্ত কাঞ্চন পোদ্দার ও স্বর্গীয় সঞ্জিত সরকার স্মৃতি রানার্স নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার ছিল এই টুর্নামেন্টের প্রথম দিন। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবী রাজারাম চৌধুরী। তার সাথে ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ অন্যান্যরা।
জানা গেছে, এই খেলায় ১০ টি দল অংশ গ্রহণ করেছে। এই সকল দলের মধ্যে কলকাতা, ঝাড়খণ্ডের রাঁচি, কাটিহার, রামপুরহাট-বীরভূম, বহরমপুর থেকেও ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে। এদিনের খেলায় গাজোল বিধানপল্লী ক্রীড়া সংস্থা এবং বালুরঘাট রয়্যাল চ্যালেঞ্জারসের মধ্যে খেলা হয়। এই টুর্নামেন্টে বিজয়ী টিমকে ট্রফি সহ ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তা সূত্রে জানা যায়।
এবিষয়ে স্থানীয় ক্লাবের সদস্য সুরজিত সরকার জানান, গাজোলে ১৫ তম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু। প্রতি বছর গাজোলের বি.এস.এ ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oFA7jirVJDQ