সাপের বিষ সহ তিনজনকে আটক করল সীমান্ত সুরক্ষা বাহিনী। উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার কাদেরগছ সীমান্ত থেকে ১ কেজি ৮০০ গ্রাম সাপের বিষ বাংলাদেশে পাচার করার জন্য জড়ো হয়েছিল তিন ব্যাক্তি। যার মূল্যে ১৪ কোটি টাকা। বিএসএফ তাদের আটক করে করনদীঘি থানার পুলিশের হাতে তুলে দেয়। বিহারের বাইসি এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ও পূর্নিয়ার বাসিন্দা কামরুল হুদা এই দুজন গোলাপবাগ থেকে সাপের বিষ নিয়ে বাংলাদেশে পাচারের জন্য উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার ভুলকি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে এসে আশ্রয় নেয় বলে জানা গিয়েছে। আজ ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাদেরগছ এলাকা দিয়ে ওই সাপের বিষ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জড়ো হয় তারা। গোপনসূত্রে খবর পেয়ে ১৪৬ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ হানা দেয় করনদীঘির ভুলকিতে নজরুল ইসলামের বাড়িতে। সেখানে ১ কেজি ৮০০ গ্রাম সাপের বিষসহ ওই তিনজনকে ধরে ফেলে বিএসএফ। ধৃতদের করনদীঘি থানার পুলিশের হাতে তুলে দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/k4RLZto2ujM
উত্তরদিনাজপুর