মালদা

এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার আম বাগান থেকে। ধারাল অস্ত্র দিয়ে বার বার কুপানো হয় তাকে

এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার অন্তর্গত দালুয়াবাধার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এলাকায়। মৃতের নাম আনিউল সেখ(২০)। বাড়ি সৈয়দপুর ঈদগাহ সংলগ্ন এলাকায়।

            মৃতের পরিবার সুত্রে জানা যায়, আনিউল সেখ গতকাল সন্ধার নাগাদ বাড়ি থেকে বেড়ায়। তার সঙ্গে ছিল আরও দুই জন। এরপর আর বাড়ি ফিরেনি সে। রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি।

            শনিবার সকালে গ্রামবাসীরা আনিউল সেখের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে কালিয়াচক থানার অন্তর্গত দালুয়াবাধার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এর ডিপ টিউবলের কাছে আম বাগানে। ঘটনার জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। এবং পুলিশকে কেউও বিষয়টি জানানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে জান কালিয়াচক থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।  

            মৃতের দাদা জানান, আনিউল সেখের সাথে কারো কোন রকম শত্রুতা ছিল না। সে ভিন রাজ্যে কাজ করত বেশকয়েক দিন হয়েছে সে বাড়ি ফিরেছে। বাড়িতে তার স্ত্রী ও এক মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সে বাড়ি ফিরেনি। আর আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুরো শরীরের প্রায় ১০ থেকে ১২ জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কোপান হয়েছে আনিউলকে। অতিরিক্ত রক্তপাতের ফলে মৃত্যু হয়েছে তার। কে বা কারা কেন তাকে খুন করেছে তার তদন্তে নেমেছে পুলিশ।