মালদা

ঝাড়খণ্ড দেশম পার্টির সদস্যদের সাথে মালদা থানার পুলিশের খণ্ডযুদ্ধ

ডেপুটেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃংঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল মালদা থানা এলাকায়। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও ডেপুটিশনকারীদের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। 

     শনিবার বিভিন্ন অভিযোগের মীমাংসা না হওয়ায় মালদা থানা চত্তর ঘেরাও করার কর্মসূচী নেয় পুরাতন মালদার ঝাড়খণ্ড দেশম পার্টি। আর এই নিয়ে এদিন দলের তরফে এক মিছিল বেড় হয়। যা বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি হাজির হয় মালদা থানা চত্বরে। তাদের দাবী গুলির মধ্যে ঝাড়খণ্ড দেশম পার্টির কর্মীদের শীলতাহানী মতো মিথ্যা মামলা প্রত্যাহার করা, আদিবাসীদের ঘর-বাড়ি ভাঙচুর কারীদের অবিলম্বে গ্রেপ্তার করা, প্রশাসনের মদতে তৃনমূলের রাজ বন্ধ করা সহ ৮ দফার দাবী ছিল অন্যতম। আর এই দাবী পত্রটি জমা দিতে থানার ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ ও ঝাড়খণ্ড দেশম পার্টির সদস্যদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অভিযোগ এই ধস্তাধস্তির মধ্যে ঝাড়খণ্ড দেশম পার্টির মহিলা সদস্যদের ধাক্কা দিয়ে থানা থেকে বেড় করে দেয় পুলিশ। আর এই ঘটনা ঘিড়ে সাময়িক উত্তেজনা দেখা দেয় থানা চত্বরে।

             এবিষয়ে ব্লক সভাপতি সুনিরাম সরেন ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করে বলেন, শীলতাহানীর মতো বিভিন্ন মিথ্যা মামলায় দলের কর্মীদের ফাঁসানো হচ্ছে। এই অন্যায়ের লিখিত অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনো সুবিচার না পাওয়ায় প্রতিবাদ করে মালদা থানা ঘেরাও করেছেন তারা। তাদের আরও অভিযোগ মালদা থানা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে। তৃণমূলের পরিচালনায় থানার কাজকর্ম হচ্ছে। তাই তাদের কথাই এটি থানা নয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bODMUrnHkgY