বেআইনি ভাবে মাটি কাটার জন্য ৩৪টি ট্রাক্টর সহ গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ধৃত ট্রাক্টর চালকদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানা যায়, বেআইনি ভাবে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথ ভাবে এক অভিযান চালায় কালিয়াচক এবং বৈষ্ণবনগর ব্লকের বেশ কিছু এলাকায়। সেখান থেকে মোট ৩৪ টি ট্রাক্টর আটক করে পুলিশ। সেই সঙ্গে চালককেও গ্রেপ্তার করা হয়। আটক করা ট্রাক্টর গুলির মধ্যে ২১টি ট্রাক্টর কালিয়াচকের এবং ১৩টি ট্রাক্টর বৈষ্ণবনগর এলাকার বলে জানা গেছে। ধৃত ট্রাক্টর চালকদের শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3PsQKSw0SRE