পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত মালদা জেলা ভবন তৈরীর উদ্দেশ্যে সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামের পাশে ৪ কাঠা জমি চিহ্নিত করা হয়। এই ৪ কাঠা জমি পরিদর্শনে যান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা ইংলিশ বাজারের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ সহ জেলা পরিষদের সহ-সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য কল্যাণ মন্ডল ও কাউন্সিলার শুভময় বসু সহ অন্যান্য সদস্যরা।
ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা ইংলিশ বাজারের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ জানান, মালদাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল কলকাতায় একটি মালদা জেলা ভবনের। রাজ্যর মুখ্যমন্ত্রীর উদ্যোগে মালদাবাসীর দীর্ঘদিনের এই দাবী বাস্তবে রুপান্তরিত হতে চলেছে ,কলকাতায় তৈরি হচ্ছে মালদা জেলা ভবন ।
মালদা জেলা পরিষদের সহ-সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানান, মালদা জেলা পরিষদের পক্ষ থেকে দাবী করা হয়েছিল কলকাতায় একটি মালদা ভবন তৈরির করার, যাতে মালদার ছেলেমেয়েরা অল্প টাকায় এখানে থেকে পড়াশুনো করতে পারে এবং মালদাবাসী অল্প টাকায় এই ভবনে থেকে চিকিৎসা করাতে পারে , যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মালদাবাসীর এই স্বাপন পূরণ হতে চলেছে ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MftM9Cz3A2w