মালদা

ডাকাতি করার আগেই তিন ডাকাতকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে তিন জনের এক ডাকাত দলকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

        জানা যায়, বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পাগলা ব্রীজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। সেখান থেকে তিন জনকে আটক করে তল্লাশি চালান হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, একটি কার্তুজ ও দুটি হাসুয়া। ঘটনায় তিনজন দাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সুত্র মারফত তারা তথ্য পেয়ে পাগলা ব্রীজে হানা দেয়। সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় থেকে আট জনের একটি দলের তিনজনকে হাতে নাতে ধরে ফেলে। যদিও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনায় ধৃত ওই তিন জনের নাম জুবের আলি, মসিউর রহমান ও রুহুল সেখ। বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের সকলকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/dwGY_5KAf4k