মালদা

বৃহস্পতিবার গাজোলের ঝড়বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার কবলে পরল এক চতুর্থ শ্রেণীর ছাত্র

বৃহস্পতিবার মালদা জেলার বেশ কয়েকটি ব্লকে হঠাত করে দেখা দেয় ঝড়-বৃষ্টি। যাতে ক্ষতি হয়েছে আম, বোর ধানের। পাশাপাশি গাজোল ব্লকে দেখা গেল দুর্ঘটনার চিত্র। এই ঝড়বৃষ্টির কবলে পরল এক চতুর্থ শ্রেণীর ছাত্র। যার জেরে আহত হয় ওই পড়ুয়া। 

        জানা গেছে, আহত ছাত্রের নাম সবুজ দাস (১০)। বাড়ি গাজোলের রাঙ্গা ভিটা এলাকায়। সবুজ রাঙ্গাভিটা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতোই সে এদিনও স্কুলে যায়। সকাল সাড়ে ১০টা নাগাদ তার স্কুল ছুটি পর সবুজ বাড়ি ফিরছিল। ফেরার পথে ঝড়বৃষ্টি শুরু হয়। পথের পাশে থাকা বাড়ির টিন উরে তার মাথায় পরে। যার কারণে সে আঘাত পায়। তারপর সে চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামবাসীরা তাকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে হাজির হয় বলে জানা যায়।