জানা যায়, বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে একটি যাত্রী বোঝায় ম্যাক্সি গাড়ি কালিয়াচকের দিকে রওনা দেয়। পথে ইংরেজ বাজার থানার গাবগাছি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায় ও একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে পাল্টি খায়। ঘটনায় এক জন যাত্রীর মৃত্যু হয় ও আহত হয় ২৭ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি বাম দিক দিয়ে একটি ট্রাক্টরকে ওভারটেক করছিল। সেই সময় ট্রাক্টরের সাথে ম্যাক্সির ধাক্কা লাগে ও গাড়িটি পাল্টি খায়। ঘটনায় ১ জন মারা গেছে বলে তিনি জানান।