সত্য সাই-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মালদহের বালুচর এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে সাই বাবার ভক্ত বৃন্দ। রবিবার সকাল সাড়ে দশটা থেকে রক্তদান শিবিরের সূচনা হয়। এদিন সত্য সাই বাবা নামে একটি স্থানীয় সংস্থার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে এলাকার প্রায় ৩২ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়।
এবিষয়ে সত্য সাই বাবা সংস্থার এক সদস্য জানান, সত্য সাই বাবার শিষ্যরা তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। যেখানে এলাকার প্রায় ৩২ জন রক্তদাতা রক্তদান করেন বলে তিনি দাবী করেন।