দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে ১৯৯ ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানেরা ৩০০ গ্রাম চোরাই সোনা সহ গ্রেফতার করে এক জনকে। ধৃতের নাম স্বরূপ মন্ডল (৪১)। বাড়ি হিলি থানার বৈকন্ঠপুরে । উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৯ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থেকে বালুরঘাট অভিমুখে আসা একটি বেসরকারি গাড়িতে তল্লাশী চালায় বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই গাড়ি থেকে ১০০ গ্রাম ওজনের তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনা গুলো বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। সোনার বিস্কুট গুলি হিলি থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ধৃত ব্যক্তি সোনা বাহক হিসেবে কাজ করছিল। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৯ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা। জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম স্বরূপ মন্ডল(৪১)। বাড়ি হিলি থানার বৈকুন্ঠপুর এলাকায়। সোনা ও ধৃত ব্যক্তিকে হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cAYj9zoVtEI