উত্তরদিনাজপুর

শাসক দলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ ব্লকের সারাই মহাদেবপুর এলাকায়

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রাম পঞ্চায়েতে সারাই মহাদেবপুর এলাকায় শাসক দলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই মর্মে রায়গঞ্জ থানায় তৃণমূলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

           যদিও এই ঘটনায় যুব তৃনমুলের অঞ্চল সভাপতি চন্দন শিল অভিযোগ করেন, এলাকায় লাগানো কয়েকশো তৃণমুল কংগ্রেসের পতাকা রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা পুড়িয়ে দেয়। যদি প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে তারা গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলবে।

          যদিও তৃণমূলের এই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে বিজেপির জেলা সভাপতি নির্মল দাম দাবী করেন, পতাকা পোড়ানো হয়ে থাকলে তা তৃণমুলের গোষ্ঠী দন্ধের জন্য হয়েছে। বিজেপির এই ঘটনায় কোনো যোগসুত্র নেই।