মালদা

ট্রাক পোড়ানোর ঘটনায় ধৃত এক যুবক

মহদিপুর এলাকায় ট্রাক পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

   জানা যায় ধৃত ওই যুবকের নাম জয়নাল শেখ (৩০)। বাড়ি ইংরেজ বাজারের সুস্থানী মোড়ের কমলাবাড়ির এলাকায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃত ওই যুবককে মালদা জেলা আদালতে তোলার পাশাপাশি ৫ দিনের পুলিশি রিমান্ডের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয় বলে খবর।