মালদা

পুরাতন মালদার ১৬ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান

পুরাতন মালদা পৌরসভার ১৬ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বর্ষের পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান। এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বর্ষের পরীক্ষার্থীদের  পরীক্ষার প্রাক মুহূর্তে ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে এবং পরীক্ষা বিষয়ক তথ্য দেওয়া দেওয়া হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার শিবাঙ্ক ভট্টাচার্য, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার পরেশ ঘোষ সহ অন্যান্যরা। 

        এবিষয়ে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার শিবাঙ্ক ভট্টাচার্য জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বর্ষে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, তাদের ভালো পরীক্ষা কামনা করে আজকের এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান। এই সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা বিষয়ক তথ্য দেওয়া হয়। ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/NVj1VlbsPTY