বৃহস্পতিবার ছিল ফাল্গুন মাসের শেষ দিন। এদিন ভোর হওয়ার সাথে সাথে একটু একটু করে ঘন হতে থাকে কুয়াশা। এক সময় গোটা মালদা জেলাকে কুয়াশা তার চাদরে জড়িয়ে নেয়। যদিও ঠাণ্ডার লেস মাত্র ছিল না। কিন্তু পরিবেশটি সেই শীত কালের মতোই। যেদিকে চোখ যায় শুধুই কুয়াশা আর কুয়াশা। এ যেন এক ধোঁয়ার পরিবেশ। এদিনের এই পরিবেশ দেখে অনেকেই কিছুটা হলেও আশ্চর্য হয়ে পড়েন। শীত পেরিয়ে গেছে কিন্তু হঠাৎ করে কুয়াশার আগমনে তেমন ভাবে কারও কিছু না আসলেও আম চাষিদের কপালে দেখা গেল চিন্তার ভাঁজ। এর পেছনে আসল কারন হল, অসময়ে আসা এই কুয়াশার চাদর নষ্ট করবে আমের মুকুল। যার ফলে আম চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ১০ টা নাগাদ দেখা মেলে সুর্যের। আর এর পরেই কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেন আম চাষিরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CAE630YH3YQ