গাজোলের পান্ডুয়া অঞ্চলের কুতব শহরে বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক মানুষ বিভিন্ন দল থেকে আদিবাসী ঝাড়খান্ড দিসম পার্টীতে যোগদান করলেন তাদের একটি কর্মী সভার মধ্যে দিয়ে । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার সভাপতি মহন হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন এই দলের জেলা ও গাজোল ব্লকের নেতা নেত্রী বৃন্দ।
মহন হাসদা বলেন,গাজোলের পাণ্ডুয়া অঞ্চলের কুতব শহরের এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক মানুষ আদিবাসী
ঝাড়খান্ড দিসম পার্টীতে যোগদান করে আজ। দলের আদর্শ, দলের উন্নয়ন দেখে তারা এই পার্টিতে যোগদান করে। যোগদানের ফলে আমাদের হাত আরো শক্তি শালী হল। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীরা প্রচুর ভোটে জয় লাভ করবে বলে আশা। এখন থেকে তার প্রস্তুতি চলছে।পঞ্চায়েত নির্বাচনকে লক্ষে রেখে তাদের এই কর্মী সভা অনুষ্ঠিত করা হয় আজ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YUCgfopRkPA
মালদা