উত্তরদিনাজপুর

ইটাহারে ঈদগাহের সামনে থেকে উদ্ধার বস্তাবন্দী জীবন্ত সদ্যজাত শিশু

বস্তাবন্দী জীবন্ত সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহারে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানা গিয়েছে। 

        জানা গিয়েছে, ইটাহারের কামারডাঙ্গা গ্রামের ঈদগাহের সামনে থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় এক বাসিন্দা আজাদ আলি। তারপর তার কান্নার আওয়াজ শুনে তিনি খোঁজাখুঁজি করলে দেখতে পান একটি বস্তার মধ্যে থেকে শিশুটির আওয়াজ আসছে। খবার জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া সদ্যজাত শিশুটি সুস্থ্য আছে বলে জানান চিকিৎসক। কে বা কারা ওই সদ্যজাত শিশুটিকে ইটাহারের কামারডাঙ্গা ঈদগাহের মাঠে বস্তাবন্দী করে ফেলে রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। পরে শিশুটিকে চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।