মালদা

আট দফা দাবীতে চাঁচল-২ নং ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের গণডেপুটেশন

মোট আট দফা দাবীতে চাঁচল-২ নং ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন তুলে দিল বামফ্রন্টের মালতি পুর অঞ্চল কমিটি। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মালতি পুর অঞ্চল কমিটির তরফে এক র‍্যালির আয়োজন করা হয়। এই আট দফা দাবীর মধ্যে একশো দিনের কাজে স্বচ্ছতা, সকলকে জব কার্ড প্রদান করা, ইন্দ্রা আবাসন তৈরী করে দেওয়া, এলাকার বেহাল রাস্তা মেরামত করা সহ বিভিন্ন দাবি ছিল উল্লেখযোগ্য। এই র‍্যালিতে হাজির ছিলেন মালতিপুরের প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সী সহ আরও অনেকেই। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে, এসে হাজির হয় মালতিপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশনটি পঞ্চায়েত প্রধান ছোটে লাল মুনিয়ার হাতে তুলে দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/7yxB8rtkVsI