পুরাতন মালদার মালদা থানার উদ্যোগে আজ এদিন মোটরবাইক র্যালি করা হয়। যেন কেউ অবৈধ ভাবে পোস্ত চাষ না করে সেই বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে প্রশাসনের এই। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই র্যালি করা হয়। আজ র্যালিটি থানা থেকে বের করে সাহাপুর, মুচিয়া সমস্ত এলাকা পরিক্রম করে। মালদা থানার আই সি মানবেন্দ্র সাহা জানান, মানুষকে পোস্ত চাষ নিয়ে সচেতন করতে তাদের এই উদ্যোগ। পরবর্তীতেও তারা এমন আরও উদ্যোগ নিবেন সাধারন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে।
পাশাপাশি এদিন বামনগোলা ব্লকের বামনগোলা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ একটি মোটরবাইক র্যালি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই র্যালিটি সচেতনতা মুলক র্যালি। অবৈধ পোস্ত চাষ রুখতে ও জন সাধারন কে সচেতন করতে এই র্যালি করা হয় এদিন। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই র্যালি করা হয়। বাইকে করে বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকা তারা পরিক্রম করে।