মানুষের জীবন অমূল্য। নিজের ভুলের জন্য নিজের ও নিজের পরিবারকে বিপদে পড়তে না হয় সেই কারণে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটি সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়। এদিন দুপুরে কালিয়াগঞ্জ থানার থেকে ফ্লাক ফেস্টুন নিয়ে কয়েক শাতাধিক সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে থানার আই সি বিচিত্র বিকাশ রায়, টাউন বাবু অতুনু চক্রবর্তী ও ট্রাফিক অফিসার প্রতাম মিশ্র রায়গাঞ্জ-বালুঘাট রাজ্য সড়কদিয়ে এই র্যালী বের করে শহরের অপর প্রাণ কেন্দ্র বিবেকান্দ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথ চলতি মানুষদের সেভ ড্রাইভ সেভ লাইফ উপরে সচেতন করা হয়।
কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় জানান, জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের নির্দেশে সেভ ড্রাইভ সেভ লাইফের সম্পর্কে পথ চলতি সাধারন মানুষদের সচেতন করতে এই র্যালীর আয়োজন করা হয়। কারন মানুষের জীবন অমূল্য, নিজের ভুলের জন্য নিজের ও নিজের পরিবারকে বিপদে পড়তে না হয় সেই কারণে এই র্যালী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/FSmcsdqwCsg