উত্তরদিনাজপুর

৮০ জন স্বনির্ভর দলের মহিলাদের এক দিবসীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তর

গ্রামগঞ্জের মহিলাদের স্বনির্ভর করে তোলার তাগিদে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। সেই নিয়ে কৃষিতে অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের জেলা উদ্যান পালন দপ্তর ও আত্মা প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন রাতন এলাকার মহিলাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষন শিবিরে কালিয়াগঞ্জ ব্লকের ৮০ জন স্বনির্ভর দলের মহিলাদের এক দিবসীয় প্রশিক্ষণ দেওয়া হয়। এই এক দিবসীয় প্রশিক্ষণে ফুল, ফল, শাক সবজির উপরে প্রশিক্ষন দেওয়া হয় মহিলাদের। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা (প্রশিক্ষক), জেলা কৃষক রত্ন প্রাপক কৃষক তারা প্রসাদ।

        প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানান, বিজ্ঞান ভিত্তিতে আধুনিক মানের ফুল, ফল ও শাক-সবজি উপরে তাদের একদিনের প্রশিক্ষন দেওয়া হয়। এই প্রশিক্ষন পেয়ে খুশি তারা। আগামীতে তারা উন্নতমানের ফসল ফলাতে পারবে।

        জেলা কৃষি দপ্তরের সহ অধিকর্তা জানান, জেলা উদ্যান পালন ও আত্মা প্রকল্পের পক্ষ থেকে গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের এক দিবসীয় প্রশিক্ষন দেওয়া হল ফুল, ফল, শাক-সবজি উপর। যাতে তারা আগামীতে স্বনির্ভর হতে পারে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/inwPTjaKD64