গাজোলে চোরাই মোটর বাইক ক্রয়-বিক্রি করার অপরাধে গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবকের নাম আক্তারুল হোসেন(২০), বাড়ি গাজোলের বৈরগাছি অঞ্চলের কুতুবপুর এলাকায়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ধৃত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে গাজোল থানার পুলিশ। তার বাড়ি থেকে ২ টি বাইক উদ্ধার করে। বাইক ২ টি নাম্বার বিহীন। আক্তারুল চোরাই বাইক গুলি কাগজপত্র ছাড়াই কম দামে কেনে এবং বাজারে বেশি দাম নিয়ে বিক্রি করত। পুলিশ যে ২ টি বাইক উদ্ধার করেছে, তার বাজারে মুল্য হবে প্রায় ৮০-৯০ হাজার টাকা। কিন্তু ধৃত যুবকের কাছ থেকে জানা যায়, সে ঐ বাইক ২ টি ২৯ টাকায় ক্রয় করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zgu81Uzbotg
মালদা