দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুর ব্লকের পর বংশীহারী ব্লককেও নির্মল ব্লক হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন। রবিবার বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায়, বিডিও শুভজিৎ দাস, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানেই বংশীহারী ব্লককে নির্মল ব্লক হিসেবে ঘোষণা করেন অতিরিক্ত জেলা শাসক মৃণ্ময় বিশ্বাস।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, চলতি মাসেই গোটা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। নির্মল ব্লক ঘোষণার আগে এদিন বুনিয়াদপুরে প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এবিষয়ে অতিরিক্ত জেলা শাসক মৃন্ময় বিশ্বাস জানিয়েছেন, বংশীহারী ব্লকেও নির্মল ব্লক হিসেবে ঘোষণা করে তিনি গর্ব বোধ করেছেন। এর পাশাপাশি এই ব্লককে স্বচ্ছ করার কাজে যারা যুক্ত তাদের সম্বর্ধনা জানিয়েছেন।