অ্যান্টিবায়োটিক খান কিন্তু ডাক্তারের পরামর্শে। এবং তার কোর্স সম্পূর্ণ করুন। নিজে ডাক্তারী করবেন না ও অযথা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। যা হিতের বিপরীত হবে। ওয়াল্ড হেলথ অর্গানাইজেসনের এই বার্তাকে গ্রামে গঞ্জের ওলিগলিতে ছড়িয়ে দিতে পথে নামলো ওষুধ ব্যবসায়ী সংগঠন বেঙ্গল কেমিষ্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের মালদা শাখা। সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে ট্যাবলো বেড় করা হয়েছে। এতে ব্যবহার করা হচ্ছে জেলার লোকশিল্প গম্ভীরা শিল্পীদের। গম্ভীরা শিল্পীরা তাদের লোকগীতি ও নাট্য কলার মাধ্যমে সহজ মেঠো ভাষায় অ্যান্টিবায়োটিকের কুপ্রভাব ও সুপ্রভাব সাধরন মানুষের কাছে তুলে ধরছে। অ্যান্টিবায়োটিকের অসচেতন ভাবে যথেচ্ছ ব্যবহার নিয়ে সরোব হয়েছে জেলার ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসকেরাও।
চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সংগঠন বেঙ্গল কেমিষ্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা জানান, কোন ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে তা ডাক্তারের পরামর্শ মতো খাওয়া উচিত। কারণ কোন রোগের জন্য যদি আপনাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন তাহলে তা খেতে খেতে মাঝে ছেড়ে দেওয়া হয় উচিত না। অ্যান্টিবায়োটিক এর যে পুরো কোর্স রয়েছে তা সম্পূর্ণ করা উচিত। নইলে সেই অ্যান্টিবায়োটিক আবার পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হতে পারে। যে রোগের জন্য আপনি অ্যান্টিবায়োটিকটি খেতে খেতে ছেড়ে দিয়েছিলেন, সেই রোগটি যদি আপনার আবার হয় তখন আপনাকে দেওয়া সেই অ্যান্টিবায়োটিক আর কাজ নাও করতে পারে। এমনকি তা হচ্ছেও বলে জানান চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। তাই যারা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে না গিয়ে যে কোন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন তারা সাবধান। সেই সমস্ত মানুষদের সচেতন করতে আজ গম্ভীরা শিল্পীদের নিয়ে লোকগীতি ও নাট্য কলার মাধ্যমে সহজ মেঠো ভাষায় অ্যান্টিবায়োটিকের কুপ্রভাব ও সুপ্রভাব সাধরন মানুষের কাছে তুলে ধরছেন ওষুধ ব্যবসায়ী সংগঠন বেঙ্গল কেমিষ্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/f6uc7px6uDE