উত্তরদিনাজপুর

প্রচণ্ড শীতে যারা রাস্তাই রাত কাটাচ্ছে তাদের জন্য অভিনব প্রয়াস কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান কার্তিক পাল এর

সেখানে দাঁড়িয়ে কালিয়াগঞ্জের ১৭ টি ওয়ার্ডে  মধ্যে এমন কিছু দুস্থ মানুষ আছে যারা কনকনা শীতে কষ্টের মধ্যে রাত কাটাচ্ছে। সেই সব মানুষের কথা ভেবে  মঙ্গলবার রাতে  কালিয়াগঞ্জের পৌরপতি  কার্তিক পাল তার পৌর এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায়  গিয়ে  পথচারীকে কখন বা কোন দরিদ্র মানুষকে নিজের হাতে কম্বল ও horlicks তুলে দেন। এদিন রাত ১০ টার পড় বেশ কিছু পৌর কর্মি  ও কাউন্সিলার অমিত দেবগুপ্ত কে নিয়ে পৌরপতি কার্তিক পাল বেড়িয়ে পড়েন তার পৌর এলাকার অলি গলিতে যেখানে দুস্থ্য মানুষদের ঠান্ডায় কষ্ট পেতে দেখছে সাথে সাথে তাদের কাছে গিয়ে একটি করে শীতের কম্বল ও একটি করে horlicks তুলে দেন। এদিন শতাধিকের  বেশি দুস্থ্যদের মধ্যে কম্বল ও horlicks বিতরণ করা হয় । কালিয়াগঞ্জ শহরের ধৈনকৈল হাট এলাকা, হাসপাতাল, রেল স্টেশন  কখনো মহেন্দ্রগঞ্জ  কখনো বা কালিয়াগঞ্জ এর  টায়ার  কম্পানির ওলি গলিতে এমন  করে কালিয়াগঞ্জ এর  প্রতিটা  ওলি গলিতে গিয়ে প্রচন্ড ঠান্ডাতে  যারা  কষ্ট পাচ্ছেন  তাদের  হাতে  একটি  কম্বল  ও হরলিস্ক  তুলে দেন তীব্র শীত ও প্রচন্ড কুয়াশার কে উপেক্ষা করে।

 কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কম্বল ও হরলিস্ক বিলি করার পড় এক সাক্ষাৎকারে পৌরপতি কার্তিক পাল বলেন মানুষ হয়ে যদি মানুষ এর সুখ দুক্ষে না দাড়াতে পারে তাহলে এই জীবনের কোন দাম নেই। তাই মানুষের প্রয়োজন এর কথা মাথায় রেখে এহানো উদ্দ্যোগ নেওয়া হয়েছে । 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wZIFZY-H4qg