দক্ষিনদিনাজপুর

"এবার বাংলা" শ্লোগানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে মৌউ দিদি বললেন মুকুল রায়

দার্জিলিং এ শিল্প সম্মেলন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে মৌউ দিদি বললেন মুকুল রায়। এদিন বালুরঘাটে এক কর্মী সভার পর সাংবাদিক সম্মেলনে একথা জানান মুকুলবাবু। তিনি আরও বলেন, জেলায় জেলায় বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবে। তিনি বলেন, ত্রিপুরায় শ্লোগান ছিল চলো পাল্টাই, এখানে "এবার বাংলা"। 
                           
        জানা গিয়েছে, এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিজেপির কর্মশালা অনুষ্ঠিত হলো বালুরঘাট নাট্য মন্দিরে। তিন জেলার বিজেপি কার্যকর্তাদের নিয়ে কর্মী সভা করলেন বিজেপি রাজ্য সম্পাদক প্রতাপ ব্যানার্জী, মুকুল রায়, উত্তর বঙ্গ জোন আহ্বায়ক রথীন্দ্র নাথ বসু সহ অন্যান্যরা। তিন জেলার মোট সাড়ে চারশো বিজেপির দলীয় পদাধিকারি এই কর্মশালায় যোগ দেন। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণ কৌশল নিয়ে এদিন আলোচনা হয়। কর্মশালা শেষে মুকুল রায় প্রেস মিট করেন। এদিন প্রায় ৬ হাজার কর্মী বিজেপিতে যোগদান করে বলে জানা গিয়েছে। 

        এদিনের এই প্রেস মিট-এ মুকুল রায় জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সার্বিক ভাবে এই তিন জেলাকে নিজেদের দখলে রাখার আসা রাখছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে