মালদা

আলু দিয়ে ঢেকে বেআইনি পোস্তর খোসা পাচার ১০ চাকা লড়ি করে

আলু দিয়ে ঢেকে বেআইনি পোস্তর খোসা পাচার করা হচ্ছিলো ১০ চাকা লড়ি করে। কিন্তু পুলিশের চোখে শেষপর্যন্ত ধুল দিয়ে পালাতে পারল না পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ১০ চাকার লড়িটি আটক করে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লড়ি চালককে। 

        শনিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পি টি এস মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ফারাক্কাগামী একটি ১০ চাকার লড়ি আটক করে। এরপর লড়ি তল্লাশি শুরু হয়। প্রথম অবস্থায় পুলিশ অনুমান করেছিল লড়িটি আলু বোঝায় ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেড়িয়ে পড়ে আসল রহস্য। রহস্য ভেদ করে দেখা যায় আলু দিয়ে ঢাকা রয়েছে বস্তা বস্তা পোস্তের খোসা। 

        জানা গেছে, মধ্যপ্রদেশ নিয়ে যাওয়া হচ্ছিল এই পোস্তর খোসা গুলি। ওই লড়ি থেকে প্রায় ১৮৯ কেজি পোস্তের খোসা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় চার লক্ষ টাকা। পুলিশের চোখে ধুলো দিতে আলু বোঝায় করা হয়েছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয় লড়ি চালক সুনীল সিং চৌহানকে। ধৃতের বাড়ি মধ্যপ্রদেশে। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LUkI2Sh62rA