কালিয়াচক ১ ব্লকে তৃণমূল কংগ্রেসের কোন কমিটি ছিল না। গত ১৬.০১.২০১৮ কমিটি গঠন করার জন্য একটি সরকারী ভাবে এপ্রুভাল আসে। সেই মতে আজ গঠন করা হয় কালিয়াচক ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি। ১৪ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কমিটি গঠন করা হয়। প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী এবং দুই জন মজাহার হোসেন ও এরাফুর রহমানকে কার্যকারী সভাপতি করা হয়। ভাইস প্রেসিডেন্ট করা হয় তন্দ্রা মণ্ডল খান চৌধুরীকে। আজ কালিয়াচক টাউন লাইব্রেরীতে দুপুর ২ টা থেকে এই অনুষ্ঠান করা হয়। এদিন কর্মী সভাতে প্রায় হাজার খানে তৃণমূলের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়াও কালিয়াচক ১ ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের সভাপতি উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পাশাপাশি সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের মেম্বার ফারাজুল শেখ ও সিপিএম এর মেম্বার আমিরুল মাহালদার প্রায় চারশো কর্মী সহ তৃণমূলে যোগদান করে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আবু নাসের খান চৌধুরী সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2w2nO3sR2Bg
মালদা