পঞ্চায়েত নির্বাচন আগে বড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার যখন মননোয়ন পত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র তখন বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে চলে গুলি ও বোমার লড়াই। আর এই সকল ঘটনার হাট থেকে বাঁচতে উঠে পড়ে ময়দানে নামল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাংলা- বিহার সীমান্ত এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
গতকাল বুধবার দুপুরে রায়গঞ্জ শহরে বোমা ও গুলির ঘটনায় ধৃতরা কোনওভাবে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, রায়গঞ্জ থানার অন্তর্গত বাংলা বিহার সীমান্ত শ্যামপুর হাট এলাকা থেকে পুলিশের নাকাচেকিং চলার সময় সন্দেহজনক ভাবে তিনজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি সেভেন এমএম পিস্তল ও একটি দেশি পাইপগান এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করে। এরপরই তাদের গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল আজাদ আলি, পবন দাস ও চন্দন পাল। এদের মধ্যে আজাদ আলি ও পবন দাসের বাড়ি মালদা জেলার চাঁচলে। চন্দন পালের বাড়ি রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজি পল্লীতে। জেলা পুলিশ সুপার শ্যাম সিং এও জানিয়েছেন, বুধবার দুপুরে রায়গঞ্জ শহরে বোমা ও গুলির ঘটনায় ধৃতরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে বলে খবর।