দক্ষিনদিনাজপুর

দুই দিন নিখোঁজ থাকার পর এলাকার জলাশয় থেকে উদ্ধার শ্রমিকের মৃতদেহ

দিন কয়েক আগে ভিন রাজ্যের কাজ সেরে বাড়ি ফিরেছিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার আমই এলাকার বাসিন্দা ঘুঘু বাস্কে (35)। জানা যায় রবিবার থেকে ওই ব্যক্তি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। বিস্তর খোঁজ করার পর তার কোন হদিশ পাওয়া যায়নি। সোমবার রাতে এলাকারই এক পুকুরে তার দেহ ভাসতে দেখতে পান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে।
https://www.youtube.com/embed/244IR4z-tQs