মালদা

এথেলেটিক ট্রেনিং সেন্টারের উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্ট পুরাতন মালদায়

পুরাতন মালদা কালাচাঁদ হাই স্কুল মাঠে এথেলেটিক ট্রেনিং সেন্টারের উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার ছিল তার শেষ দিন। সমস্ত দলের খেলার পর ফাইনালে উঠে নিউ জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এই দুই দল। খেলার শেষে ৪/২ গোলে নিউ জলপাইগুড়ি কে হাড়িয়ে চাম্পিয়ান ট্রফি ছিনিয়ে নেয় দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি দল। জয়ী দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি দল কে টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভূতি ভূষণ ঘোষ সহ অন্যান্য খেলোয়াড় প্রেমিকরা। এদিন খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম লক্ষ করা যায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VFMtmBhIhLs