উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা নিজ সেন্টারে দিলেও শেষ পরীক্ষাটা হাসপাতালে দিতে বাধ্য হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এদিন হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিজয় দেবশর্মার। বিজয় তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র হলেও তার পরীক্ষার আসন পড়ে ছিল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। অন্যান দিনের মতো নিজ পরীক্ষা কেন্দ্রে শেষ রাষ্ট্র বিঞ্জান পরীক্ষা দিতে এসেছিল বিজয়। পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পড়ে হঠাৎ বিজয় অসুস্থ্ হয়ে পড়ে। তরিঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসকের ব্যবস্থা করে। বিজয়ের শারীরিক অবস্থা দেখে চিকিৎসক জানান তার শারীরিক অবস্থা ভালো নয়। এরপর বিজয়কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে হাসপাতালের বিছানায় বসে রাষ্ট্র বিঞ্জান পরীক্ষা দেয় বিজয়।
উত্তরদিনাজপুর