দক্ষিনদিনাজপুর

গ্রামের মেয়েদের তাইকন্ড প্রশিক্ষণ

মেয়েরা যাতে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে সেই কথা মাথায় রেখে তাইকন্ড প্রশিক্ষণ নিচ্ছে স্কুল ছাত্রীরা। বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা গ্রামের অযোধ্যা কালী দাসী বিদ্যা নিকেতনের নবম শ্রেণীর ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া চলছে। বালুরঘাটের একটি সংস্থার দুই প্রশিক্ষক এই সকল ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গেছে। পড়াশোনার পাশাপাশি স্কুলের টিফিনের সময় নিজেদের সুরক্ষিত করতে এই প্রশিক্ষণ নিচ্ছে ছাত্রীরা বলে খবর। 

        এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানান, শহর থেকে দূরে সীমান্ত এলাকার ছাত্রীরা যাতে নিজেদের সুরক্ষা নিজেরা নিতে পারে সে কারণে স্কুলে তাইকন্ড প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gm2_Mle3_s4