মালদা

তৃণমূলের প্রার্থী বাছাই শিবিরে চলল গুলি, ঘটনায় মৃত এক যুবক, উত্তেজনা কালিয়াচক থানার মুসলিমপুর জোলাপাড়া এলাকায়

তৃণমূলের প্রার্থী বাছাই শিবিরে দুই গোষ্ঠীর বিবাদ। আর এই বিবাদের জেরে গুলি লেগে মৃত্যু হল এক তৃনমুল সমর্থকের। মৃত যুবকের নাম মিজানুর রহমান(২১)। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মুসলিমপুর জোলাপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

        জানা গিয়েছে মৃত যুবকের নাম মিজানুর রহমান। পেশায় সে একজন প্যান্ডেলের শ্রমিক। সোমবার রাত্রি বেলা কালিয়াচক থানার মুসলিমপুর জোলাপাড়া এলাকার এক বেসরকারি স্কুলে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের এক মিটিং চলছিল। সেই সভা চলা কালীন দুই গোষ্টীর মধ্যে বিবাদ বাধে। এরপর একে ওপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। সেই সময়  তাদের ছোঁড়া গুলি মিজানুরু রহমানের মাথায় এসে লাগে। পরে এলাকার মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে ওই আহত যুবকের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তর করেন। কলকাতায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। প্রাথমিকভাবে তাদের নাম মাসীবা ও সুকুরাতুল্লা আলম বলে জানা গেছে। পুলিশ সম্পন্ন ঘটনা থেকে খতিয়ে দেখছে।

        মিজানুর রহমানের বাবা আব্দুল আহাদের অভিযোগ গতকাল রাত্রে তার ছেলের বিয়ের বাড়ির প্যান্ডেল এর কাজ করছিল। বাড়িতে খাবার খেয়ে প্যান্ডেলের কাছে  যাচ্ছিল সে। যাওয়ার পথে পঞ্চায়েত নির্বাচনের প্রাথী বাছাই নিয়ে তৃণমূলের একটি সভা চলছিল। হঠাৎ করে তাদের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় সেই গন্ডগোলের মধ্যে থেকে ছুটে এসে একটি গুলি ও তার ছেলের মাথায় লাগে।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/sLm1m4ViCks