রাজ্য জুড়ে যেভাবে প্তহ দুর্ঘটনা ঘটেই চলেছে সেখানে দারিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ । তাতে করে কোন ভাবেই পথ দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। বিগত কয়েক দিনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পথ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ফলে প্রান হানি হয়েছে অনেকেরই। আর যাতে প্রানহানী না হয় সেই কারনে এবারে পথে নামলো রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবীরা। সাধারণত পথ চলতি মানুষদের নিরাপত্তার দাবিতে হাতে সেভ ড্রাইভ সেভ লাইফের ফ্লাকার ফেস্টুন হাতে নিয়ে আদালত থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়।
আইনজীবি স্বরুপ বিশ্বাস জানান, বছরের অন্যান সময়ে কালো কোট পড়ে নিজেদের কাজে ব্যস্ত থাকলেও যেভাবে চার পাশে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে ,আর যাতে কোন পথ দুর্ঘটনা না ঘটে সেই কারনে সাধারন মানুষদের সচেতন করতে তার সাথে প্রশাসনিক নিয়ম মেনে গাড়ি ঘোড়া চালায় সেই কারনে তাদের আজকের এই মিছিলের আয়োজন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YlYDfWy1DPg