রবিবার সকালে শহরের বিমল দাস মোড়ে প্রয়াত জননেতা বিমল দাস এর জন্মদিন পালন করা হয়। বিমল দাস এর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। ভারতের কমিউনিস্ট পার্টির প্রয়াত প্রাক্তন জেলা সম্পাদক ও জননেতা বিমল দাসের ৮৭ তম জন্ম দিবস পালন করতে আজ শহরের বিমল দাস মোড়ে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির বহু সদস্যবৃন্দ।
পাশাপাশি আজ দেশবন্ধু চিত্তরঞ্জন এর ১৮৭ তম জন্মদিবস পালন করা হয়। তার মূর্তিতে মাল্যদান করেন ইংরেজবাজার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীবৃন্দরা।