বৃষ্টির জল ছাদ থেকে পরা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংর্ঘষ। ঘটনায় আহত এক মহিলা সহ দুই। আহত আমিনা বিবির(৩৫) ডান চোখে গুরুত্বর আঘাত লাগে। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার শ্রীপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে জেলা জুড়ে চলছে বৃষ্টি। আর এই বৃষ্টির জল সালাউদ্দিন শেখের বাড়ির ছাদের জল আমিনা বিবির বাড়ির মধ্যে পরছিল। যার ফলে বাড়ির মধ্যে জল জমে চলাফেরা অসুবিধা হচ্ছিল তাদের। বিষয়টি নিয়ে এর আগে বহু বার জল অন্যদিকে ফেলার কথা বলে আমিনা ও তার পরিবারের সদস্যরা। এদিন আবারও একই ঘটনা ঘটলে সালাউদ্দিন শেখ বলতে গেলে দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। এরপরে সালাউদ্দিন আমিনা বিবির ওপর হাঁসুয়া নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে। ঘটনা দেখতে পেয়ে পরিবারের অন্যান্যরা সদস্যরা বাঁচাতে গেলে অভিযোগ তাদেরও মারধর করে ওই প্রতিবেশী। অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত সালাউদ্দিন শেখ ও তাদের দলবল পালিয়ে যায়। আমিনা বিবিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। ওই মহিলার ডান চোখে গুরুত্বর আঘাত রয়েছে। সে বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।