মালদা

গঙ্গা নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ

গঙ্গা নদী থেকে এক মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।     জানা গিয়েছে, এদিন স্থানীয়রা ওই মহিলার নগ্ন মৃতদেহ বীড়নগর সরকার টোলা ঘাটে ভাসতে দেখেন। খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ বীড়নগর সরকার টোলা গঙ্গা ঘাট থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর বলে অনুমান। স্থানীয়দের অভিযোগ ওই মহিলাকে খুন করে কে বা কারা প্রমান লোপাট করতে দেহটি গঙ্গায় ফেলে দিয়েগেছে।