উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ৪০০ বছর পুরনো ঐতিয্যবাহী সামীনাথ মেলার আয়োজন

৪০০ বছর পুরনো ঐতিয্যবাহী সামীনাথ মেলা শুরু হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। উল্লেখ্য, বহু দিন আগে তৎকালিন ইটাহার থানার চুড়ামোনের জমিদার কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী সপ্নাদেশ পেয়ে সামীনাথ পূজার সূচনা করেন ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামে। তারপর তার ছেলে ভূপাল চন্দ্র রায় চৌধুরি এই পূজা করেন দীর্ঘ দিন ধরে। সেই থেকে এই পুজো করে আসছেন সেই জমিদার পরিবারের লোকজন। তবে বর্তমানে জমিদারি প্রথা ও জমিদার না থাকলেও ভূপাল চন্দ্র রায় চৌধুরির ছেলে পার্থ রায় চৌধুরী, সিদ্ধার্থ রায় চৌধুরী, অভিশেখ রায় চৌধুরী সহ অনেকেই এই পূজো চালিয়ে যাচ্ছেন যথাযত নিয়ম নিষ্ঠার সাথে। তবে বছরের প্রতিদিন নিয়ম মাফিক পূজা অর্চনা মন্দিরে করা হলেও বছরের বাৎসরিক পূজা বৈশাখ মাসের বুদ্ধ পূর্নিমাতে হয়। রবিবার থেকে শুরু হল সামীনাথের চার দিন ব্যাপী বিরাট মেলা। মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন রকমারি দোকান, নাগর দোলা, যাত্রা পালা সহ মুখরোচক খাবারের দোকান পাট বসে। ফলে মেলা কে ঘিরে উত্তর দিনাজপুর জেলার সহ অন্যান্য পাশ্ববর্তী রাজ্য বিহার থেকে বহু ভক্ত আসেন এই মেলা দেখতে।

        এবিষয়ে মন্দিরের পুরহিত প্রশান্ত চ্যাটার্জী বলেন, বহু ভক্তের মন-কামনায় পূজো দিতে আসেন এই সামীনাথ দেবতার কাছে। তবে বেশির ভাগ লোক সন্তান লাভের জন্য আসেন ও তা পূর্নও হয় দেবতার আশীর্বাদে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oCIolRhYW_g