মালদা জেলার রক্ত সঙ্কট মেটাতে এবার এগিয়ে এলো মালদা জেলার বামনগোলা ব্লক। বুধবার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে এ.এন.এম হাই স্কুলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও বামনগোলা থানার পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন মালদা জেলার ডি.এস.পি শ্যামল কুমার মণ্ডল, বামনগোলা থানার ওসি অলোক ভৌমিক, পাকুয়াহাট ফাড়ির আই.সি শিতাংশু ঘোষ, মালদা মেডিক্যাল কলেজের ডাক্তার পি.কে.দাস সহ আরও অনেকেই। এদিনের এই রক্তদান শিবিরে মোট ৯৪ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়।
মালদা