বামনগোলা ব্লকে বামনগোলা গ্রাম পঞ্চায়েতের সোনাকান্দর গ্রামে শুক্রবার এই সাধু সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের সনাতন ধর্মের সাধুরা। এই সম্মেলনে গীতা পাঠ সহ সনাতন ধর্ম নিয়ে বিস্তর আলোচনা করা হয়। যা শুনতে মন্দির প্রাঙ্গণে হাজির হন ওই এলাকার বহু মানুষ। এবিষয়ে সুকদেব মহারাজ নামে এক সাধু জানান, তারা সনাতন ধর্ম রক্ষার জন্য এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মালদা